রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শামীম আলম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
মোহাম্মদ শামীম আলম

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মোহাম্মদ শামীম আলম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গর্বিত সন্তান।

 

গত রোববার (৩ জানুয়ারি) নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

গত ডিসেম্বর ১৪ তারিখ তাঁকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং একই দিন (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

 

২০১৮ সালের ৪ মার্চ মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই অল্প সময়ে তিনি কিশোরগঞ্জবাসীর মনে জায়গা করে নিয়েছেন এবং জনকল্যাণমূলক সকল কাজ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com