শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দুর্বৃত্তের বিষে লক্ষাধিক টাকার মরা মাছ ভাসলো পুকুরে

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ব্যক্তির পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কুমারপুর গ্রামের আল আমিনের পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে আল আমিনের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃত আবদুল মোনায়েমের ছেলে আল আমিন তার ২৫ শতাংশ পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে বাড়ির লোকজন অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখতে পায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ির লোকজনের।

 

ক্ষতিগ্রস্ত আল আমিনের বড় ভাই নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আল আমিন তার পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে। আল আমিন ঢাকায় থাকেন। এই সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলো নিধন করেছে। যে পরিমাণ মাছ নিধন করা হয়েছে তা লক্ষাধিক টাকা বিক্রি করা যেত।

 

পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার (এসআই) আমিনুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com