মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনের মায়ের ইন্তেকাল, জানাযা বাদ এশা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনের মায়ের ইন্তেকাল, জানাযা বাদ এশা

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের মা মোছাম্মদ আসিয়া (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাযার নামায আজ রাত বাদ এশা শহরের সতাল নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি রোগ ও করোনা উপসর্গে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com