শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৯১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

কিশোরগঞ্জ শহরের বত্রিশ ও কলাপাড়া এলাকা হতে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ (১২ জানুয়ারি) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩৯) কে ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৮ হাজার ৭শ টাকা ও নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি (২৬) কে ৪৫০ পিস ইয়াবা’সহ র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মো: বাবুল মিয়া জেলা শহরের মনিপুরঘাট এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে এবং মাদক ব্যবসায়ী জান্নাতুল ইসলাম বৃষ্টি শহরের কলাপাড়া এলাকার সাঈদ বীন আমিনের স্ত্রী।

 

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, র‌্যাবের কাছে গোপন সংবাদ ছিল তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com