রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে সন্দেহজনক চোর ধরতে গিয়ে পুলিশের এসআই আহত, গ্রেপ্তার ৩

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
নিকলীতে সন্দেহজনক চোর ধরতে গিয়ে পুলিশের এসআই আহত, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিকলী থানার একটি চুরির মামলার সন্দেহজনক দুই আসামি ধরতে গিয়ে তাঁর স্বজনদের হামলায় ও চোরের ছুরির আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক আহত হয়েছেন। সোমবার (১১জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার দরগাহাটি এ ঘটনা ঘটে।

পুলিশের আহত উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হককে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামে পুলিশের একটি দল চুরির মামলায় সন্দেহ জনক আসামি শাওন (২২) ও শরিফকে(২৪) গ্রেপ্তার করতে গেলে তাঁর স্বজনেরা পুলিশের সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে চোর শাওন ছুরি দিয়ে নিকলী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হককের পিঠের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে চুরি মামলার সন্দেহ জনক দুই আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে যান পুলিশের সদস্যরা। এরপর আসামির স্বজনেরা পুলিশের ওপর হামলায় চালায়। এতে এক এসআই আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শাওনসহ তার বাবা শাহাবদ্দিন ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২জানুয়ারি) নিকলী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা করেন। মামলা নম্বর (৫) তারিখ ১২/০১/২১।

 

ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহমিদ আহম্মেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com