রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ঘুমন্ত অবস্থায় নৌকায় আগুন লেগে মাঝি নিহত, আহত ৪

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে
নিকলীতে ঘুমন্ত অবস্থায় নৌকায় আগুন লেগে মাঝি নিহত, আহত ৪

কিশোরগঞ্জের নিকলীতে ঘুমন্ত অবস্থায় ভাসমান নৌকায় আগুন লেগে জহর উদ্দিন (৪২) নামে এক মাঝি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলেসহ আরও ৪ জন।

আজ শুক্রবার ভোররাতে নিকলী উপজেলার সিংপুর বাজারের নৌকা ঘাটে এ দুর্ঘটনা হয়। আহতদের আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের ইউনিয়নের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে।

আহতরা হচ্ছেন, নিহত জহর উদ্দিনের ছেলে বাপ্পি (১৮), নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম ( ২৫), নিকলী মীরহাটি গ্রামের ইসরাফিলের ছেলে তারেক মিয়া ( ১৬)ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৬)।

নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানারকে না জানিয়ে বৃহস্পতিবার সিংপুর ইউনিয়নের এলাকার লোকজন এক দিনের গ্রামীণ মেলা বসায়। সে মেলায় মুড়ি-চিড়া,গুড়সহ নৌকা নিয়ে বুধবার মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলা শেষে ৫ জন বাজার ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

শেষ রাতে নৌকায় দাও দাও করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ভেতর থেকে ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহর উদ্দিন।

আহততের প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মশার কয়েল থেকে আগুন লাগে। পরে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com