সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নাটোরে তিনটি পৌরসভায় নির্বাচন আগামীকাল

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

আগামীকাল ১৬ জানুয়ারি নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা এবং গোপালপুর এই তিনটি পৌরসভায় নির্বাচন। ইতিমধ্যে প্রচার প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বৃহস্পতিবার পর্যন্ত কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বার ঘুরে ভোট প্রার্থণা করছেন। দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করার। সবাই আশা করছেন সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভ করার। এক অপরের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ারও অভিযোগ এনেছেন। দ্বিতীয় দফায় নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা এবং গোপালপুর পৌরসভায় নির্বাচন।

১৬ জানুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে একযোগে তিনটি পৌরসভাতেই ভোট গ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। এর মধ্যে গুরুদাসপুর ও গোপালপুর পৌরসভায় ব্যালট পেপার এবং নলডাঙ্গা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নাটোরের কোন নির্বাচন ইভিএমের মাধ্যমে হচ্ছে। গুরুদাসপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৫,০০৪ জন। ১২ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নলডাঙ্গা পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮,৬২৫ জন। এর ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অপরদিকে গোপালপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৭,৫৩৫জন। ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে তিনটি পৌরসভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারের পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com