রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ভাসমান নৌকায় আগুনের ঘটনায় আরও দু’জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভাসমান নৌকায় আগুনের ঘটনায় আরও দু’জনের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন লেগে অগ্নিদগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. গিয়াস উদ্দিন (১৬) ও আবুল হাশেম (২৫)।

গিয়াস উদ্দিন নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আর হাশেম নিকলী সদরের আবু সামার ছেলে। শনিবার সকালে গিয়াস উদ্দিন ও বিকেলে আবুল হাশেমের মৃত্যু হয়।

এ নিয়ে ভাসমান নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে তিন জনের মৃত্যু হলো। চিকিৎসাধীন রয়েছেন, জহুর উদ্দিনের ছেলে বাপ্পি (১৩) ও একই এলাকার ইসরাফিলের ছেলে তারেক।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার পরিবারের লোকজন। মেলা শেষে তারা ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নৌকার মাঝি জহুর উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com