রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মাণ করা হয়েছে-এসপি কিশোরগঞ্জ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

ট্রাফিক পুলিশের চাকরি যারা করেন, তাদের পরিশ্রমের পরিমাণটা একটু দূর থেকে কিছুক্ষণ তাঁকিয়ে দেখলেই বুঝা যায়। আমাদের দেশে যারা ট্রাফিক আইন মেনে না চলি তার জন্য তাদের পরিশ্রমটা দ্বিগুণ হয়ে পড়ে। আর সেটা জেলা শহরে হলে তো কথাই নেই। এতো সমস্যার ভিতরেও রোদ-বৃষ্টি অপেক্ষা করে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করে থাকেন। তাদের কষ্ট ও সমস্যার কথা চিন্তা করে কিশোরগঞ্জ পুলিশ সুপার শহরের পুরানথানা এলাকায় ৫ রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণের পদক্ষেপ নিয়েছিলেন এবং আজ সেটার উদ্বোধন করেছেন।

 

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা এগারোটায় শহরের পুরানথানা রেইনট্রি গাছ তলায় পুলিশ ট্রাফিক বক্স উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এসময় পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরশনের লক্ষ্যে যান চলাচল স্বাভাবিক রেখে নাগরিকদের সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মাণ করা হয়েছে। ট্রাফিক পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক পালন করতে পারেন সে আহ্ববানও তিনি জানান।

 

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন সদর সার্কেল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টেলিজেন্স (পরিদর্শক) জয়নাল আবেদিন, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) একেএম ইয়াকুব, ট্রাফিক পরিদর্শক মোঃ আবেদ আলী, ট্রাফিক পরিদর্শক আতাউর রহমান তালুকদার, ট্রাফিক পরিদর্শক মোঃ শাহজাহান, ট্রাফিক পরিদর্শক আঃ হামিদ’সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ ও প্রিন্ট-ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক’সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com