রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পপির বিয়ের গুঞ্জন, জানা গেল আড়ালে থাকার রহস্য

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
পপির বিয়ের গুঞ্জন, জানা গেল আড়ালে থাকার রহস্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। চলচ্চিত্রে বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু করোনা সংকটের সময়ে খুলনায় নিজ বাড়িতে চলে যান। শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সব সংকট কাটিয়ে গত বছরের শেষের দিকে ঢাকায় ফিরেন এই অভিনেত্রী।

ঢাকায় ফেরার পর থেকে পপিকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। ফেসবুকেও নেই তার কোনো আপডেট। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়—বিয়ে করেছেন পপি। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি!

মুঠোফোন বন্ধ পেয়ে এই প্রতিবেদক যোগাযোগ করেন পপির ঘনিষ্ঠজন গুণী সাংবাদিক ইমরুল শাহেদের সঙ্গে। তিনি জানিয়েছেন, পপিকে মুঠোফোনে না পাওয়ার রহস্য। ইমরুল শাহেদ বলেন—‘পপির পারিবারিক সূত্রে জানতে পেরেছি, তার ফোনটি হাত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এজন্য তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন, পপি বিয়ে করেছেন। কিন্তু এ খবর সত্য নয়।’

এদিকে পরিচালক অপূর্ব রানা বলেন, ‘পপির সঙ্গে আমার মাস খানেক আগে কথা হয়েছে। তিনি বিয়ে করেননি। নতুন ফ্ল্যাটে উঠেছেন। সেখানে পরিবারের সঙ্গে রয়েছেন।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটি ৭ কোটি টাকা ব্যবসা করেছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর রিয়াজ, মান্না, শাকিব খানসহ জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

পপির নতুন সিনেমা ‘সাহসী যোদ্ধা’। সাদেক সিদ্দিকী পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন পপি। এছাড়া ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার কাজও শেষ করেছেন ৪২ বছর বয়েসি এই অভিনেত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com