রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

 

গাজীপুর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকার পিটিশনার হয়ে আজ রিটটি (৯৪৯/২০২১) দাখিল করেন। রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে। কোনো বিলম্ব ছাড়াই রিটে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে আর্জি পেশ করা হয়েছে।

রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি ১১ জানুয়ারি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিলো।

 

ওই নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়। নোটিশে বলা হয়, কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে মোট ১১ বার স্কুল বন্ধের তারিখ বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর সময় বাড়ানো হয়। তখন ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তাই ১৬ জানুয়ারি আর মেয়াদ বৃদ্ধি না করতে নোটিশে অনুরোধ করা হয়েছে। না হলে শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এর মধ্যে সরকার ১৬ জানুয়ারির পর ফের ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়িয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com