শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা ৭ তরুণ-তরুণী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৯ বার পড়া হয়েছে
হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা ৭ তরুণ-তরুণী

সিলেটে আবারও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমার এক আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের মো. আফতাব মিয়ার ছেলে মো. শামছুল হক (২৬), একই উপজেলার মুক্তাখাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. নাজমুল হোসেন (১৮), ময়মনসিংহ সদর থানার সাভার গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২৪)। তারা ছাড়াও তিনজন নারীকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফউল্ল্যাহ তাহের জানায়, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন এক আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৩ নারী ও ৪ পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com