বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি

কিশোরগঞ্জে কোভিড-১৯ এর প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনের পর প্রথমে নিজে টিকা নিয়েছেন এবং জেলাবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. এহসানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ টিকা নিয়েছেন।

এদিকে কিশোরগঞ্জে সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা। পরবর্তীতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম’সহ আরও অনেকেই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, ‘আমি টিকা নিয়েছি। আপনারা গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি।

 

আজকে পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় প্রায় ৭ হাজারের উপর টিকার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রথম দিন জেলায় সর্বমোট ৫৮৭ জন টিকা গ্রহণ করেছে। প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com