মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কিশোরগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে নজরুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে নজরুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবন্দী স্ত্রী রহিমা খাতুন ও শিশু সন্তানকে হত্যার দায়ে নজরুল ইসলামকে মৃত্যুদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত।

গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামি নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। আসামি নজরুল ইসলামের বাড়ি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের পাবদা গ্রামে।

 

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি রহিমা খাতুন (১৮) এর সরলতার সুযোগ নিয়ে নজরুল ইসলাম তার সাথে অবৈধভাবে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে রহিমা খাতুন গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি তার অভিভাবকদের নজরে আসে। এ নিয়ে সালিশ দরবারে নজরুল ইসলাম সম্পর্কের কথা স্বীকার করলে ২০১৬ সালের ১৬ নভেম্বর তাদের মধ্যে বিবাহ হয়। বিবাহের তিনদিন পর রহিমা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ২০১৭ সালের ১৩ জানুয়ারী রহিমা খাতুন নিখোঁজ হয় এবং সাতদিন পর আঙ্গিয়াদী এলাকার বিলভরা গুদি বিলের পানিতে সন্তনসহ রহিমা খাতুনের লাশ ভেঁসে উঠে।

 

এর পরদিন ২২ জানুয়ারী রহিমা খাতুনের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে নজরুল ইসলামসহ তার পরিবারের চারজনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ ফেব্রুয়ারী নজরুল ইসলাম গ্রেফতার হয় এবং পরে আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাব উদ্দিন ২০১৮ সালের ২৪ জানুয়ারী নজরুল ইসলামকে একমাত্র আসামী করে অভিযোগপত্র দাখিল করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com