শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় শিশু হামিম নিহত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় শিশু হামিম নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকসার নিচে চাপা পড়ে হামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার নানী রাশিদাসহ তিন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের ষাটকাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ষাটকাহন গ্রামের দুবাই প্রবাসী মো. খাইরুল ইসলামের ছেলে। আহত অন্যরা হলেন একই গ্রামের আবদুর রশিদ ও সনমানিয়া গ্রামের আশিক মিয়া। পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

পুলিশ জানায়, হামিম তার মাথার চুল কাটতে নানী রাশিদাকে সঙ্গে নিয়ে আজ শনিবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। একটি অটোরিকসায় করে পাশ্ববর্তী পুলেরঘাট বাজারে একটি সেলুনে যাচ্ছিল। তাদের নিয়ে ষাটকাহন-বিশুহাটি লিংক রোডে পৌছলে অটোরিকসাটি আকস্মিক উল্টে যায়। এ সময় অটোরিকসার নিচে চাপা পড়ে হামিমসহ সকল যাত্রী আহত হয়। পথচারীরা গুরুত্বর আহত হামিমকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে পুলেরঘাট বাজার এলাকায় পৌছলে সে মারা যায়। অন্যরা স্থানীয় ক্লিনিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চালক পালিয়ে গেলেও অটোরিকসাটিকে জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

পাকুন্দিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মজিবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু হামিমের পরিবার কারো বিরুদ্ধে কোন মামলা করবে না বলে মুসলেকা দিয়েছেন। তাই শিশু হামিমকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। অটোরিকসাটিকে জব্দ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com