বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন, চলবে ১০ দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন, চলবে ১০ দিন

কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শুরু হলো দশ দিনের ভারোত্তোলন প্রশিক্ষণ। বিকেলে এই প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিষদের তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। প্রশিক্ষণের প্রথমিক বাছাইয়ে জেলার ২৯ জন বালক এবং বালিকা অংশ নেয়। চূড়ান্ত ভাবে প্রশিক্ষণে জন্য ৬ জন বালক এবং ১০ জন বালিকা নির্বাচিত হন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা সূচি। এছাড়া সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আজহারুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল হক মোল্লা দুলু এবং সাইদুল হক শেখর, সাবেক খেলোয়াড় ফারুখ আহম্মেদ।

 

১০ দিনের এই ক্যাম্প সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় ২০১৮ সালে প্রথম ভারোত্তোলন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এরই মধ্যে দুই জন জাতীয় পর্যায়ে রেকর্ড সহ স্বর্ণ পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোঠায় চাকরি হয়েছে আরো ৬ জনের। সম্ভাবনাময় এই খেলাকে এগিয়ে নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস থেকে সব সময় সহযোগিতা করা হয়। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতি বছর ভারোত্তোণ প্রশিক্ষণ ভেন্যু হিসেবে কিশোরগঞ্জকে নির্বাচন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন, চলবে ১০ দিন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com