সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

দাম ১৬ কোটি ২৫ লাখ! আইপিএলের সব রেকর্ড ভেঙে দিলেন ক্রিস মরিস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৫ বার পড়া হয়েছে
দাম ১৬ কোটি ২৫ লাখ! আইপিএলের সব রেকর্ড ভেঙে দিলেন ক্রিস মরিস

চলছে চতুর্দশ আইপিএলের নিলাম। দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিসকে গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি রুপি দিয়ে। আর এবারে তাকে ১৬.২৫ কোটি রুপি দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল রাজস্থান রয়্যালস। গত আইপিএলের পর একটিও ম্যাচ না খেলেই তিনি এই দর পেলেন। দ্বিতীয় স্থানে আছেন ১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।

গত মৌসুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন ১২ উইকেট নিয়েছিলেন ক্রিস মরিস। কিন্তু তার ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়। তাই রাজস্থানের জন্য সেটা একটা চিন্তার বিষয় হতে পারে। কিন্তু যখন তাকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন এসব কথা হয়তো কারও মনে হয়নি। প্রোটিয়া এই অল-রাউন্ডারের জন্য লড়াই করে যাচ্ছিল প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত রাজস্থানই দান মেরে দেয়।

গতবছর বিশ্ব কাঁপানো অজি ফাস্টবোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি রুপিতে দলে নেয় কেকেআর তিনিই এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। আর ভারতীয় ক্রিকেটারদের মাঝে এখন পর্যন্ত সবচেয়ে দামী জোড়া বিশ্বকাপ জয়ী অল-রাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে তাকে ১৬ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে বেশি দামে কিনলেই যে ভালো পারফর্ম করবে তার কিন্তু গ্যারান্টি নেই। আইপিএলের প্রতি আসরেই যার প্রমাণ দেখা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "দাম ১৬ কোটি ২৫ লাখ! আইপিএলের সব রেকর্ড ভেঙে দিলেন ক্রিস মরিস"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com