শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা

কিশোরগঞ্জের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফের মোঃ আরজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের কথা তুলে ধরেন। বাংলা ভাষার সঠিক ব্যবহার ও ভাষা বিকৃতির বিষয়ে সকলেকে সচেতন থাকতে হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী, প্রভাষক নিবেদিতা দত্ত, আমানউল্লাহ ভূঞা, আইন বিভাগের প্রভাষক মনজুরুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল্লাহ ভূঞা, আসমা পারভীন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহাম্মদ, আনিুসুজ্জামান প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।

এছাড়া ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হতে একটি প্রভাতফেরি মিছিলের আয়োজন করা হয়। প্রভাতফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। স্বাস্থবিধি মেনে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আমানউল্লাহ ভূঞা, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।

কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণের উদ্বোধন, চলবে ১০ দিন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com