বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৩৫০ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ইয়াবা’সহ মো: সোহাগ মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪  এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটকের সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের মইষাখালী পূর্ব পারদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বৌলাই ইউনিয়নের মইষাখালী গ্রামের মৃত আব্দুল সাত্তার ভূঁইয়ার ছেলে।

 

র‌্যাব-১৪  এর সিপিসি-২ জানায় আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে র‌্যাব বৌলাই ইউনিয়নের মইষাখালী পূর্ব পারদা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. সোহাগ মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com