বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে ট্রান্সজেন্ডার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে ট্রান্সজেন্ডার

বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ ও নাটকে অভিনয় করতে দেখা যাবে দুই ট্রান্সজেন্ডারকে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন এই উদ্যোগ নিয়েছে। আজ শুক্রবার বৈশাখী টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডারকে যুক্ত করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডারকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই ট্রান্সজেন্ডারের নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডারকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com