রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের কারাগা‌রে ক‌য়েদির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০৬ মার্চ) অসুস্থ অবস্থায় বেলা ১১টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন মিয়া (৫০) ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়া গ্রা‌মের শাহজাহান মিয়ার ছেলে।

 

জানা যায়, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দু’টি হত্যা মামলায় তার ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটা অবস্থায় সেখান থেকে গত ২০ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

কারাগার সূত্র জানায়, সকালে কয়েদি শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করার কথা জানান। পরে সকাল ১০টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টায় সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদি শাহীন মিয়ার মৃত্যু হয়েছে বলেও জানান জেলার নাশির।

তিনি আরো জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদের জানানো হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বি‌শেষজ্ঞ চিকিৎসক আবদুল ওয়াহাব বাদল জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com