রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

মসজিদে মসজিদে পুলিশ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে
মসজিদে মসজিদে পুলিশ!

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদের কুফল, মাদকের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় বিষয় সমূহ নিয়ে জনসাধারণের সামনে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) একযোগে জেলার প্রত্যেকটি উপজেলায় থানার দায়িত্বে থাকা অফিসার-ইন-চার্জ ও উর্ধ্বতন অফিসারগন মসজিদে মসজিদে গিয়ে জুম্মার নামাজে খুতবার আগে এমন বক্তব্য রেখেছেন।

মসজিদে জনসাধারণের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুবাক্কার সিদ্দিক

অফিসারগণ বক্তব্যে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সারা দেশব্যাপী পুলিশের সেবাকে মানুষের দাড়প্রান্তে পৌঁছে দেয়ার নিমিত্তে বিভিন্ন যুগপোযোগী কার্যক্রম গ্রহণ করছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশে কিশোরগঞ্জ জেলায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় সকল সার্কেল ও থানা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মধ্যে-

  • বর্তমানে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েণ্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং জনগণকে তাদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
  • বিট পুলিশিং এর মাধ্যমে বাসার মালিকদের তাদের ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করে থানায় জমা দানের জন্য উৎসাহিত করা হচ্ছে।
  • এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সম্পর্কে কেউ কিছু জানতে পারলে থানা পুলিশকে জানাতে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে মর্মে তাদের আশ্বস্ত করা হচ্ছে।
  • সাইবার ক্রাইম ও গুজব সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, যাতে তারা এ ধরণের অপরাধ সনাক্তসহ নিজেদের এ ধরণের অপরাধের সাথে যুক্ত হওয়া থেকে রক্ষা করতে পারে।
  • এছাড়াও বর্তমানে পুলিশের আধুনিক সেবা ৯৯৯ এর ব্যবহার সম্পর্কেও জনগণকে অবগত করা হচ্ছে। 

সচেতনতামূলক বক্তব্যে পুলিশ অফিসারগণ আরও জানিয়েছেন থানা কেন্দ্রীক জনগণের সেবাকে সহজীকরণের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com