মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে প্রাইভেট কারে করে মাদক পাচারের সময় ৫৯০ পিস ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

শনিবার (৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদরের স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধলাপাতা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-১৪, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশনাল টিম শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com