রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জে নিজ সন্তানকে হত্যার অপরাধে মা ছালমা বেগম (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে একবছর কারাদন্ডের আদেশ দিয়েছে কিশোরগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম। আজ (৮ মার্চ) বিকেলে আসামির উপস্থিতে এ রায় ঘোষনা করেন বিচারক। আসামী ছালমার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামে।

 

মামলার বিবরণে জানা যায়, সন্তানের কান্নাকাটির যন্ত্রনা সহ্য করতে না পেরে ২০১৬ সালের ৫মার্চ সকালে প্যারাভাঙ্গা গ্রামে বাবার বাড়িতে থাকাকালীন সময়ে তার পনেরো মাস বয়সী শিশু পুত্র মাহাথি মোহাম্মদকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই স্বামী আবুল কালাম বাদী হয়ে ছালমাকে একমাত্র আসামী করে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এবং এর পরই পুলিশ ছালমাকে আটক করে।

পরে দীর্ঘদিন তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com