শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পাকুন্দিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে

“করোনা নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮ মার্চসোমবার সকালে উপজেলা চত্বর হইতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর সদর বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়েশেষ হয়। উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত)মো. শ্যামল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আঃ আজিজ আকন্দ, একাডেমিক সুপারভাইজারমো. শারফুল ইসলাম, পপি এনজিও উপজেলা ব্যবস্থাপকমো. শাহীন আলম প্রমুখ।

নারী দিবসে দুইজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন, নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য মুজিববর্ষ ও জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু ম্যারাথন ১০ কিলোমিটার দৌড়ে ১ম স্থান অধিকার করেছে উপজেলার চরচাড়ালবন্দ গ্রামের তন্বী আক্তার। নারীর ক্ষমতায়ন, শিশু বিকাশ ও শিক্ষা প্রসারে ভূমিকা রাখার জন্য বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারহানা হাবিব সুমিকে সম্মাননাদেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com