শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকায় কিশোরগঞ্জে দুই তরুণ আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকায় কিশোরগঞ্জে দুই তরুণ আটক

কিশোরগঞ্জে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকায় দুই তরুণকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের হেফাজতে থাকা কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে (৯ মার্চ) কিশোরগঞ্জ জেলা সদরের চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক ২টি কম্পিউটার দোকান থেকে আসামী মোঃ সবুজ মিয়া (২০), পিতা- মোঃ বুলবুল, সাং-চৌদ্দশত ও ইমদাদুল ইসলাম (২৫), পিতা- মোঃ নিজামউদ্দি, সাং-যশিয়াইল, উভয় থানা ও জেলা- কিশোরগঞ্জদেরকে আটক করে। তাদের হেফাজত হতে কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক ২টি কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের LAN নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল।

কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান জানিয়েছে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com