সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন ছিল আজ। তার জন্মদিনে কিশোরগঞ্জে ব্যতিক্রমভাবে নামে উদ্বোধন হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। এসময় বক্তৃতায় মরহুম জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেছে অতিথিবৃন্দ।

 

আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৩টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই লীগের উদ্বোধন হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

 

বিদেশ সফরের কারণে অনুষ্ঠানের গেস্ট অব অনার বিসিবি পরিচালক ও লীগের স্পন্সর প্রতিষ্ঠান এক্সপো চেয়ারম্যান মাহাবুব আনাম উপস্থিত থাকতে পারেননি। অসুস্থ্যতার জন্য উপস্থিত থাকতে পারেননি আরেক অতিথি আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় পরিচালক (বিসিবি) ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আতাউর রহমান খান। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগে এবার অংশগ্রহণ করবে ১৬টি দল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com