শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জ জেলা কাবাডি দলের বাংলাদেশ গেমসের মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা কাবাডি দলের বাংলাদেশ গেমসের মিশন শুরু

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর আঞ্চলিক পর্যায়ে অংশ নিতে আজ জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে কিশোরগঞ্জ বালক এবং বালিকা কাবাডি দল।

 

শুক্রবার (১২ মার্চ) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ম্যাক এবং ক্রাউন সিমেন্ট এর সৌজন্যে খেলোয়াড়দের জার্সি, প্যান্ট, ট্রাকস্যূট এবং কের্ডস তুলে দেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাসকুরুর রহমান খালেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, কিশোরগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক (পিপিএম), স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক এর কর্নাধার আজমল খান এবং কো-স্পন্সর ক্রাউন সিমেন্ট এর জেলা ডিস্ট্রিবিউটর বদরুল আলম বকুল।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রায় ১২ দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। কোচের দায়িত্ব পালন করেছেন এম এ কাহ্হার। কিশোরগঞ্জ বালক এবং বালিকা দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুর রহমান শেখর।

 

আগামী ১-১০ এপ্রিল হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর মূল প্রতিযোগিতা। কাবাডি প্রতিযোগিতার পাশাপাশি নারী হকি, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, উশু, কিক বস্কিং, নারী রাগবি এবং শ্যূটিং প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে কিশোরগঞ্জ জেলার খেলোয়াড়রা। এই আটটি ইভেন্টে খেলোয়াড়দের জন্য টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা, গ্রে)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com