কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটার আয়োজন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ শহরে প্রতিষ্ঠিত ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা: আ ন ম নৌশাদ খান ও উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর অনিল চন্দ্র সাহা কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মুনীর আহমেদ, লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মহসিন খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকম কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এছাড়া ১৩ মার্চ (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়।