শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলা: ২ আসামির ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলা: ২ আসামির ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থদণ্ডও দেয়া হয়েছে।

 

সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আ. রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি ছাড়া সব আসামি উপস্থিত ছিল।

 

এছাড়া এ মামলার আরেক আসামি সোহেল রানার বয়স কম হওয়ায় তার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হবে বলে জানা গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিরা হলো- সাইকুল ইসলাম ও গোলাপ মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সাইদু, আ. হামিদ, আ. রহিম, বাদল মিয়া, মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম। এদের মধ্যে মিজান ও সুলতান পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার সাইকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল।

জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০১ সালের পহেলা জানুয়ারি দুপুরে বাড়ির পাশে জমিতে হালচাষ করার সময় তাজুল ইসলামের ওপর হামলা করেন আসামিরা। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও পিটুনিতে ঘটনাস্থলে মারা যান কৃষক তাজুল ইসলাম। আহত হন আরও কয়েকজন।

এ ঘটনায় নিহতের মেয়ে মালা বেগম বাদী হয়ে একই দিন ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com