রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠান
অতিথিদের নিয়ে কেক কাটছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খলেদ বিপিএম (বার)

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা পাবলিক লাইব্রেরির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট শেখ ফারুক আহাম্মদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা কৃষক লীগের সহ সভাপতি নেছার উদ্দিন খান, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com