রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়া আর নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়ার আর নেই

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম ভুঁইয়া কাঞ্চন দিবাগত রাত ৪টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ৪টার সময় রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সাবেক মেয়র আলহাজ্ব মাজহারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়া দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

 

গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে, হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। জানা যায়, আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

 

সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়া একজন বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ও রাজনীতিবিদ হিসেবে জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, শহর আওয়ামীলীগের আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শারীরিক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বাসীর কাছে বিশেষ মর্যাদার ব্যক্তিত্ব ছিলেন।

সাবেক মেয়র আলহাজ্ব কাঞ্চন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com