শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কোভিড-১৯ (দ্বিতীয় ধাপ) মোকাবেলায় মাঠে নেমেছে কিশোরগঞ্জ পুলিশ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাঠে নেমেছে কিশোরগঞ্জ পুলিশ

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

 

আজ রোববার (২১ মার্চ) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ১৩টি থানায় একযোগে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম প্রমুখ ছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এখন সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে।

পরে পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠান সমাপ্তি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com