শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ছবির মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে? বিস্তারিত পড়ে জানতে পারবেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে
ছবির মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে? বিস্তারিত পড়ে জানতে পারবেন

ছবিতে যে মানুষগুলোকে দেখেছেন তারা কোনো সাধারণ মানুষ নয়। এরা টিকিট কালো বাজারী। আজ ৬০(ষাট) টি আসনের টিকিট’সহ ২জন টিকিট কালো বাজারীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে ও পরবর্তিতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সোমবার (২২ মার্চ) রাত ৯ টায় কিশোরগঞ্জ শহরের রেলওয়ে ষ্টেশন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত তৈয়ব আলী ও মোঃ মানিক মিয়া (৬৯), পিতা-মৃত চান মিয়া উভয় সাং- পূর্বতারাপাশা, থানা ও জেলা- কিশোরগঞ্জদের’কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী ট্রেনের ৬০ (ষাট) টি আসনেরর অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-১৪, সিপিসি-২ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com