মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিরগিজস্থানকে হারিয়ে জয় দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে
কিরগিজস্থানকে হারিয়ে জয় দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিরগিজস্থান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আত্মঘাতী গোল করেছেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ।

মঙ্গলবার (২৩ মার্চ) ম্যাচের শুরুতেই একটু ধাক্কা খায় বাংলাদেশের সমর্থকরা। ভ্রমণ ক্লান্তি দূর না হওয়ায় একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। আর্মব্যান্ড সদ্য বিবাহিত সোহেল রানার হাতে, আর অভিষেক হয় তিন জনের।

 

তবে ম্যাচ শুরু হতে জামাল ভুঁইয়ার অভাব খুব একটা বোধ করেনি বাংলাদেশ। মধ্যমাঠে বল দখলে রেখে একের পর এক আক্রমণে উঠে জেমি বাহিনী। ৩০ মিনিটে ভাঙে ডেডলক। সাদ উদ্দিনের ক্রসে পা ছুঁইয়ে নিজেদের জালে বল ঠেলে দেন কিরগিজস্থানের ডিফেন্ডার কুমারবাজ উদ্দিন। এগিয়ে যায় বাংলাদেশ।

গোল খেয়ে আক্রমণে গতি আনে কিরগিজরা। কিন্তু জিকোকে বোকা বানাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন জেবি সিক্স, আক্রমণের কৌশল বদলায় বাংলাদেশ। কিন্তু এরপর আর কোনও গোল পায়নি কেউই। আর তাতেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com