শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে হেফাজতের হামলার ঘটনায় মামলা, আসামী ২৫০০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হেফাজতের হামলার ঘটনায় মামলা, আসামী ২৫০০

কিশোরগঞ্জে হেফাজতের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে।

.

সোমবার (২৯ মার্চ) বিকেলে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহরাব মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, হেফাজতের হামলা-ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় সন্ত্রাস দমন ও নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে।

.

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা প্রস্তুতি নিচ্ছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ।

.

উল্লেখ্য, রোববার হেফাজতে ইসলামের হরতালকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হেফাজতের নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। তারা বঙ্গবন্ধুর ছবিতেও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় কিশোরগঞ্জ পৌর শহরের গৌরাঙ্গবাজার এলাকা থেকে পুরান থানা ইসলামিয়া সুপার মার্কেট পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, ছাত্রলীগ নেতা, নাজমুল হিরা, নাসির হোসেন, সাদ্দাম হোসেন’সহ অর্ধশতাধিক নেতাকর্মী ও পথচারী আহত হন।

.

অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকসহ ১২ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল আহত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com