বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কিশোরগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে গৃহবধূ সিদ্দিকা বেগম হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

ধবার (৩১ মার্চ) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কামরুজ্জামান (৩২) পলাতক ছিলেন। বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি-কোনাপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০), তার স্ত্রী সাজেদা খাতুন (৩৫) ও কামরুজ্জামান (৩২)।

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি-কোনাপাড়া গ্রামের কৃষক আব্দুল কদ্দুসের সঙ্গে একই এলাকার মোজাম্মেল হকের বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৯ সালের ৮ মে সন্ধ্যার দিকে আসামিরা আব্দুল কদ্দুসের স্ত্রী সিদ্দিকা বেগমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সিদ্দিকা বেগমের স্বামী আবদুল কুদ্দুস বাদী হয়ে চারজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ৭ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। মামলা চলার সময় এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সাক্ষ্য ও জেরা শেষে আদালতে বুধবার (৩১ মার্চ) সকালে এ রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট জীবন কুমার রায় ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু নাসের ফারুক (সঞ্জু)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com