সাড়ে বিশ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ও নগদ ১২শ টাকা’সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ সোমবার (৫ এপ্রিল) মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলার চৌরাস্তার মোড় এলাকায় র্যাব চেক পোষ্ট স্থাপন করে। চেক পোষ্ট পরিচালনা করার সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত প্রাইভেট কার তল্লাশী করে সাড়ে বিশ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী জুনাইদ (২৫), পিতাঃ মোঃ আসাদ মিয়া, সাং-গোছামাড়া, ইউপি-শিমুলকান্দি, মিলন মিয়া (৩৩), পিতা-মৃত শাহিদ মিয়া ও মোঃ সুমন মিয়া (৩১), পিতা-মৃত হোসেন মিয়া, উভয় সাং-কমলপুর পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-০৪, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।