বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে আচমকা গরম বাতাসে বোরো ধানের সর্বনাশ 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে আচমকা গরম বাতাসে বোরো ধানের সর্বনাশ 
গত সোমবার বিকালে ঝড়ো কাল বৈশাখীর তান্ডবের পর সন্ধ্যায় হঠাৎ দমকা গরম বাতাস। সকালে জমি দেখতে যাওয়ার পর কৃষকের মাথায় হাত! বোরো ধানের সব শিষ শুকিয়ে পুরো জমি সাদা হয়ে গেছে।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের জমি গুলোর পাশাপাশি হোসেনপুরেও ঘটেছে এ ঘটনা ৷ ক্ষেতের পর ক্ষেত নষ্ট হয়ে গেছে। উপজেলার সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়ীয়া, শাহেদল, পুমদি, জিনারী ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির ধানের সব শিষ শুকিয়ে পুরো জমি সাদা হয়ে গেছে। কোনো জমির পুরো শিষই শেষ আবার কোনো জমির অর্ধেকাংশ শেষ।
এ ঘটনায় কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ। অনেকের চোখে আবার পানি। রয়েছে পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেওয়ার চিন্তাও। যারা ঋণ করে ফসল চাষ করেছেন তাদেরকে দেখা গেছে অসহায় রুপে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, হোসেনপুরে এ বছর মোট ৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড (হীরা) জাতের ধান, বিআর ২৯ ধানে ক্ষতি বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে প্রায় ২৫০ শত হেক্টর জমির ধানের এ ক্ষতি হয়েছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, অতি গরম আবহাওয়ায় এমনটা হয়েছে। ফুল আসা ধান সব চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কৃষি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। বিষয়টি সত্যিই দুভার্গ্যজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com