শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, ছাত্রকে কোরআন ছুঁয়ে শপথ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৮৬৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হেফাজত নেতার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, ছাত্রকে কোরআন ছুঁয়ে শপথ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর সদর বড়খারচর আদর্শ নূরানী হাফিজয়া মাদ্রাসার এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার মোহতারিম ও স্থানীয় হেফাজত নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় হেফাজত নেতা হাফেজ মাওলানা ইয়াকুব আলী (৩৫) কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে।

অভিযুক্তের পরিবার সূত্রে জানা যায়, তাদের ছোট ছেলে গত ক’দিন ধরে মাদ্রাসায় যেতে না চাইলে মারধর করেন তারা। তারপরও সে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে পরিবারের চাপে ওই বাচ্চা ছেলে মাকে নিয়ে মাদ্রাসার নাম করে থানায় নিয়ে যায়। তখনও মা বুঝতে পারেনি কী হয়েছে। মা তখন মনে করেছে তারা যে মারধোর করেছে, এটার অভিযোগ করতে থানায় নিয়ে এসেছে। ছেলে হয়তো পুলিশের কাছে মারধরের অভিযোগ করবে এমন ভয়ে মা ছেলেকে থানার সামনে থেকে বুঝিয়ে ফিরিয়ে আনে। তারপর শিশু ছেলেটি তাকে মাদ্রাসা কমিটির কাছে নিয়ে যেতে বলে মাকে। মা তখন মাদ্রাসা কমিটির সভাপতি সাত্তার মাস্টারের কাছে নিয়ে গেলে, কমিটির সভাপতির কাছে ছেলেটি তার সাথে হওয়া নির্মমতার ঘটনা বলে এবং তাকে থানায় নিয়ে যেতে বলেন মাদ্রাসার সভাপতিকেও। ছোট্ট বাচ্চা ছেলের এমন কথা শুনে থ হয়ে যান, সভাপতিও।
এই ঘটনার পর, বিষয়টি থানায় অভিযোগ না করে স্থানীয় ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে।

এই বিষয়ে অভিযুক্ত শিশু ছেলের সাথে কথা বললে সে জানায়, মাদ্রাসার ইয়াকুব আলী হুজুর তাকে রাত ২টার দিকে পর পর দুই দিন ঘুম থেকে ডেকে তুলে বলৎকার করে। বলৎকারের পর কোরআন ছুঁড়ে শপথ করানো হয়, কাউকে না বলার জন্য।

জানা যায়, হাফেজ মাওলানা ইয়াকুব আলী স্থানীয় হেফাজতের সক্রিয় নেতা। এলাকাবাসী অভিযোগ গত (৩ এপ্রিল) রাতে কুলিয়ারচরে ইউএনও এর সরকারি বাসভবন ভাঙচুরের মূল উস্কানিদাতা তিনি। হামলায় জড়িত অধিকাংশ ছেলেই এই হুজুরের অনুসারী।

এইদিকে এই ঘটনা জানাজানি হলে মূহুর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং আইনের মাধ্যমে সঠিক তদন্ত করে এই ঘটনার কঠিন বিচার দাবি করেন স্থানীয় লোকজন।

 

অভিযুক্ত হাফেজ মাওলানা ইয়াকুব আলী’র সাথে এবিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু একবার কলে পাওয়া গেলেও ফোন রিসিভ করেনি, পরবর্তীতে ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার তদন্ত অফিসার মিজান মোল্লা বলেন এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com