বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা ছায়েম উদ্দিন (৬৫) খুন হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছায়েম উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

জানা যায়, ছায়েম উদ্দিনের সঙ্গে নিজ গ্রামেই তার ভাতিজা জজ মিয়াসহ অন্যদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা জজ মিয়া ও অন্যরা ইট দিয়ে ঢীল ছুড়লে ছায়েম উদ্দিনের বুকে এসে লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হালিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com