মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ভৈরবে নকল আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
ভৈরবে নকল আইসক্রিম ফ্যাক্টরিকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিমসহ বিভিন্ন পানীয় জাতীয় দ্রব্যপণ্য তৈরি করে বাজারজাত করার দায়ে একটি নকল আইসক্রিম ফ্যাক্টরিতে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের চণ্ডিবে এলাকার চাঁন মিয়া সওদাগর রোডের একটি নকল আইসক্রিম ফ্যাক্টরিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের চণ্ডিবে এলাকার চাঁন মিয়া সওদাগর রোডের একটি নকল আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ছাড়া আইসক্রিমসহ ভেজাল পানীয় জাতীয় দ্রব্যপণ্য তৈরি করে বাজারজাত করার দায়ে আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. ইব্রাহিম মিয়াকে চার লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। এছাড়াও অভিযানে ৬ লাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ছাড়া আইসক্রিমসহ ভেজাল পানীয় জাতীয় দ্রব্যপণ্য তৈরি করে বাজারজাত করার দায়ে আইসক্রিম ফ্যাক্টরির মালিক ইব্রাহিম মিয়াকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও অভিযানে ৬ লাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com