শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছুরিকাঘাতে রবিউল আউয়াল লিমন (১৬)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবিউল আউয়াল লিমন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি এলাকার শহীদ মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে রাজমিস্ত্রির যোগালির কাজ করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর ও পাকুন্দিয়া উপজেলার শেষ সীমানার একটি মাঠে গ্রামীণ খেলা চলছিল। সেখানে খেলা দেখতে আসে লিমন। সন্ধ্যার দিকে লিমনের সঙ্গে সমবয়সী অন্য ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাকে উপযুর্পরি ছুরিকাঘাত করে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকার সড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোর গ্যাং-এর সদস্যরা তাকে ছুরিকাঘাত করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, লিমনের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com