শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে ১০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
কিশোরগঞ্জে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ ১০টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জানা যায়, করোনা পরিস্থিতির কারণেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল) দুপুরে এ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মোট ১০টি বিক্রয় কেন্দ্রের মধ্যে কিশোরগঞ্জ সদরে আটটি, তাড়াইলে একটি ও কটিয়াদী উপজেলায় একটি। আগামী ১০ দিন এ কার্যক্রম চলমান থাকবে। বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ওই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপানায় ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com