শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জেলা শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ এবং সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেসার উদ্দিন খান, আনোয়ার হোসেন সুজন, সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক দাস, বুরহান উদ্দিন, আখতারুজ্জামান শিপন, অ্যাডভোকেট শফিকুল আলম গোলাপ, খলিলুর রহমান খোকন, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন, আনোয়ার হোসেন সরকার, আফি উদ্দিন আখন্দ, মো. চান মিয়া প্রমুখ।

এছাড়াও কৃষক ও হতদরিদ্রদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পাঁচ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com