শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

আলহাজ্ব আব্দুল করিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে
আলহাজ্ব আব্দুল করিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

২০১৮ সালের এপ্রিল মাসের এই দিনে মৃত্যু বরণ করেছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজনীতির সুপুরুষ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, তাবলীগ জামাতের মুরুব্বী আলহাজ্ব মো. আব্দুল করিম।

 

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) তাঁর তৃতীয় মৃত্যু বার্ষিকী। তিন বছর আগে আজকেই এই দিনে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে রেজাউল করিম শিপন কিশোরগঞ্জের একজন সুপরিচিত অনলাইন এক্টিভিস্ট এবং ছোট ছেলে এনায়েত করিম অমি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

 

আলহাজ্ব মো. আব্দুল করিম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের দুর্দিনের অন্যতম কাণ্ডারি আলহাজ্ব মো. আব্দুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর ‘হোটেল নিরালা’ ছিল কিশোরগঞ্জের অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com