শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীনদের খাদ্য উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীনদের খাদ্য উপহার বিতরণ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন কর্মহীন লোকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল প্রমুখ।

 

আজ ১১৫ জন কর্মহীন মানুষদের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি মিষ্টি কুমড়া প্রদান করা হয়।

এর আগে গত মঙ্গলবার (২০ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ১২০ জন কর্মহীন শ্রমিক ও দোকান কর্মচারিদের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এই উপহার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৫০ জনকে এই উপহার প্রদান করা হয়েছে।

করোনাকালীন কর্মহীন হয়ে পড়াসহ নিম্ন আয়ের মানুষজনের পাশে সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com