রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার যার প্রেমে পড়লেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
এবার যার প্রেমে পড়লেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘গ্ল্যামার গার্ল’খ্যাত এই নায়িকা আবারও প্রেমে পড়েছেন! খবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে। সঙ্গে প্রকাশ করেছেন পছন্দের মানুষের ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া’।

তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লিমজাগার্ড। তিনি মরক্কোর জনপ্রিয় পপগায়ক। পরীর এমন পোস্টে ঘিরে হাজার হাজার লাইক-কমেন্ট জমা হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানাচ্ছেন তারা।

এদিকে, চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনো শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

অন্যদিকে, লকডাউনের আগে পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। জানা গেছে, ঈদের পর আবারও এর কাজ শুরু করবেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com