শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী বৈশ্বিক মহামারীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও কেন্দ্রীয় ছাত্রলীগের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায়, দরিদ্র, পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে বিকাল ৬ টার দিকে কুলিয়ারচর বাজারে বিভিন্ন রিকশা ও অটোরিকশা, দিনমজুর, পথচারীদের এই মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কায়কোবাদ, সাধারণ সম্পাদক আল সাকি জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (শরিফ), দপ্তর সম্পাদক মাসুম খান, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগ কর্মী মোহাম্মদ শরীফ, অভি, আসিফ, অনয়, জুনায়েদ ও উছমান পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়কোবাদ বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। লকডাউন থাকায় অনেকে কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীনদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও কেন্দ্রীয় ছাত্রলীগের অংশ হিসেবে কুলিয়ারচরের আড়াইশতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করি। ভবিষ্যতেও আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com