শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে বই ব্যবসায়ি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে বই ব্যবসায়ি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাকিবুল হাসান রাসেল (৩৫) নামের এক বই ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মনসুর আলীর পুত্র। উপজেলার বাহাদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আছাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে এ মামলাটি (মামলা নং-২৬) দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রাকিবুল হাসান রাসেল পাকুন্দিয়া পৌরসদর বাজারে দীর্ঘদিন যাবত ‘রাসেল বুক হাউস’ নামে বই ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি গত ০৭/১১/২০২০ তারিখ থেকে ২৪/০৪/২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে তার নিজ নামীয় গউ MD Rakibul Hasan ফেইজবুক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকার বিরোধী, সরকারের মন্ত্রী, এমপি ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র, কুরুচিপূর্ণ, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়া আসছিলেন। পরে মঙ্গলবার ভোরে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১/৩৩ ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com